সাবেক এমপি গোলাম মাওলার বাড়িসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পটুয়াখালীপ্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ১৮:১৬আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৮:১৬

পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম মাওলা রনির বাসভবনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২টায় গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বাজারে নির্মিত অবৈধ বাসভবন উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ুম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার ও গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন জানায়, উলানিয়া বন্দর বাজারে ব্যবসার জন্য চান্দিনা ভিটা হিসেবে এক বছর মেয়াদে কিছু সরকারি জমি বন্দোবস্ত নেন গোলাম মাওলা। চান্দিনা ভিটায় পাকা স্থাপনা নির্মাণের বিধান না থাকলেও সেখানে অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণ করেন। সরকারি জমি থেকে সাবেক বাস ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও কোনও পদক্ষেপ নেননি। এর পরিপ্রেক্ষিতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাস।

এ বিষয়ে গোলাম মাওলা সাংবাদিকদের বলেন, ‌‘এটা মূলত আমার বাবার বাড়ি। ১৯৬০ সাল থেকে আমরা এখানে বসবাস করছি। এ বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। এরপরও কীভাবে তারা আমার বাড়িঘর উচ্ছেদ করছেন, আমি জানি না। বুধবার আমি আদালতকে বিষয়টি অবহিত করবো।’

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম জানান, এখানে কোনও বিশেষ ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ৩০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত হচ্ছে। সরকারি জমি দখল করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী