বাড়ি থেকে ১০০ কিমি দূরে মাকে ফেলে গেলো ছেলে

বরিশাল প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ২২:২৪আপডেট : ১৯ জুলাই ২০২২, ২২:২৪

বারিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডের পাশে পড়ে থাকা ৭০ বছর বয়সী বৃদ্ধাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে তার জ্ঞান ফেরে।

বৃদ্ধা জানান, তার নাম মাজেদা বেগম। পটুয়াখালীর দশমিনা উপজেলার চান মিয়া মৃধার স্ত্রী এবং তার ছেলের নাম শাহে আলম মৃধা। তার ছেলে ও পুত্রবধূ তাকে চিকিৎসা করানোর কথা বলে নিয়ে এসে রাস্তায় ফেলে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকার একটি টাওয়ারের কাছে এক বৃদ্ধাকে কাতরাতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী টাওয়ারের গার্ড রুমে নেওয়া হয়। রাত দেড়টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদের অফিস সহকারী মো. শিপন যোগাযোগমাধ্যমে জানতে পেয়ে তার কয়েকজন বন্ধু মিলে ছুটে আসেন ঘটনাস্থলে। সেখান থেকে রাত ৩টার দিকে বৃদ্ধাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। বাড়ি থেকে ১০০ কিলোমিটার দূরের সড়কে মাকে ফেলে যান ছেলে ও পুত্রবধূ।

শিপন বলেন, বন্ধুদের নিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করিয়েছি। আজ জ্ঞান ফেরার পর হাসপাতাল শয্যায় নিজের নাম পরিচয় জানান। তাকে চিকিৎসার করানোর কথা বলে ছেলে ও পুত্রবধূ নিয়ে এসে ওই স্থানে ফেলে যায় বলে অভিযোগ করেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. তৌকির আহমেদ জানান, তার শরীর খুবই দুর্বল। গায়ে সামান্য জ্বরও রয়েছে। তাকে সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি খুবই অমানবিক। প্রথমে বৃদ্ধা মায়ের চিকিৎসা প্রদানসহ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করবো। একইসঙ্গে তার সঙ্গে যারা অমানবিক আচরণ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি