বরিশালে ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ২২:৩৩আপডেট : ২০ জুলাই ২০২২, ২২:৩৩

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চালকসহ ছয় জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নিহত ছয় জনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন গৌরনদী উপজেলার মো. ফয়সালের স্ত্রী সাথী বেগম ও শিশুকন্যা ফারহানা, বাকেরগঞ্জের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সোবাহান চৌধুরীর ছেলে আমির চৌধুরী, রফিক খানের ছেলে হাসিব খান, বারেক সিকদারের ছেলে সোহাগ সিকদার ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভুবন এলাকার মো. নাসিরের স্ত্রী তানজিলা বেগম।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈকে। এছাড়া বিআরটিএ’র বরিশাল দফতরের সহকারী পরিচালক ও বাকেরগঞ্জ থানার ওসিকে সদস্য করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়। সব দফতরকে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

আরও পড়ুন: মায়ের পর মারা গেলো ১৮ মাসের সন্তানও, বাবা হাসপাতালে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে পটুয়াখালী থেকে বরিশালগামী বাস হেলিপ্যাড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ চার যাত্রী মারা যান। আহত মা ও শিশুকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল করিম সাথীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে শিশুটির মৃত্যু হয়।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম