বরিশালের সাবেক মেয়র হাবিব কামালের দাফন সম্পন্ন

বরিশাল প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৭:১৩আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৭:১৩

সদ্য প্রয়াত বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৩১ জুলাই) দুপুর আড়াইটায় বরিশাল জিলা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি জয়নুল আবদিন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর ‍উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মুসলিম গোরস্থানে। সেখানে দাফন সম্পন্ন হয়।

বরিশাল সিটির সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামাল (৬৮) ঢাকার বনানী নিজ বাসভবনে শনিবার রাত সোয়া ১১টায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রীয় মর্যাদায় আ.লীগের এমপির জানাজা-দাফন, দেওয়া হলো গার্ড অব অনার
একসঙ্গে শেষ চার জন, এমন মৃত্যু যেন কারও পরিবারে না আসে
দাদা-দাদির কবরের পাশে রামিসাকে দাফন, কাঁদছেন এলাকাবাসীও
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী