৩২০ টন পাথর নিয়ে মেঘনায় ডুবেছে বাল্কহেড

বরিশাল প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১৭:০২ আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৭:০২

বরিশালের মেহেন্দীগঞ্জে মেঘনা নদীতে ৩২০ টন পাথর নিয়ে এমবি রায়হান-১১ নামে একটি বাল্কহেড ডুবে গেছে। এ সময় বাল্কহেডের চালকসহ চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৈরী আবহাওয়ার প্রভাবে রবিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেঘনা নদীর উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাল্কহেডের চালক জানিয়েছেন, সুনামগঞ্জ থেকে ৩২০ টন পাথর নিয়ে ভোলায় যাচ্ছিল এমবি রায়হান-১১ বাল্কহেডটি। বৈরী আবহাওয়ার কারণে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় বাল্কহেডটি ডুবে যায়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বাল্কহেডটি উলানিয়া লঞ্চঘাট এলাকায় ডুবে যায়। খবর পাওয়ার পরই কালিগঞ্জ এলাকায় থাকা কোস্টগার্ডের একটি দলকে পাঠানো হয়। পরে বাল্কহেডের চালকসহ চার জনকে জীবিত উদ্ধার করা হয়।’

মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুন নবী বলেন, ‘বৈরী আবহাওয়ায় মেঘনা নদী উত্তাল থাকায় পাথরবোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। পরে বাল্কহেডে থাকা চার জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বাল্কহেডটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএকে খবর দেওয়া হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব