দুলাভাইকে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে

বরিশাল প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৯:৪৯আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৯:৫১

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর ফোনখোলা এলাকায় শাবল দিয়ে পিটিয়ে বোনের স্বামী কেতাব আলী সরদারকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আন্ধারমানিক এলাকার মৃত বেলায়েত আলী সরদারের ছেলে। হামলাকারী টিপু হাওলাদার একই এলাকার সিরাজ হাওলাদারের ছেলে।

নিহত ব্যক্তির স্ত্রী শাহিনা বেগম জানান, সম্প্রতি ভাইবোনদের মধ্যে জমি ভাগ বাটোয়ারা করে দেন তার বাবা। আজ টিপু বোনের ভাগের জমিতে চাষ দেওয়া শুরু করে। বিষয়টি চর থেকে সেখানকার বাসিন্দারা জানালে কেতাব ঘটনাস্থলে যান। সেখানে যাওয়ার পর দুজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে টিপু তার হাতে থাকা শাবল দিয়ে কেতাব আলীর মাথায় সজোরে আঘাত করে। এতে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্রাম পুলিশ মো. খলিল বলেন, কেতাব প্রবাসে থাকা অবস্থায় স্ত্রীর কাছে টাকা পাঠান। ওই টাকায় জমি কিনে শ্বশুর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে ভাগ করে দেন। এ নিয়ে কেতাব আলীর সঙ্গে শ্বশুর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। বিবদমান জমিতে চাষাবাদ নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে টিপু ভগ্নিপতি কেতাব আলীর মাথায় শাবল দিয়ে আঘাত করে। এর আগে কেতাব তার হাতে থাকা দা দিয়ে টিপুকে কোপ দেয়।

কাজিরহাট থানার ওসি জুবাইর আহমেদ বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভগ্নিপতি কেতাব আলী শ্যালক টিপুকে দা দিয়ে কোপ দেয় এবং টিপু তার হাতে থাকা শাবল দিয়ে আঘাত করলে তিনি মারা যায়। এ ঘটনায় টিপুকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো। মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
অটোরিকশার চালক খুনের মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন