ছাত্রলীগকর্মীদের হত্যাচেষ্টার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ১৮:০০ আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৮:০০

ছাত্রলীগকর্মীদের হাসপাতালের কক্ষে আটকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহজাহান হোসেন সোহেলসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দুপুরে তাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শারমিন সুলতানা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনায় রবিবার রাতে কাউন্সিলর শাহজাহানসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করেন ছাত্রলীগকর্মী ইমরান খান। একই রাতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহানসহ মিরাজ, জাহাঙ্গীর আলম ও কামরুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রবিবার দুপুরে ছাত্রলীগের চার কর্মীকে হত্যার উদ্দেশে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে শাহজাহান ও তার সহযোগীরা রামদা, চাইনিজ কুড়াল, জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগকর্মীদের একটি কক্ষে আটকে হামলা চালায়।

ওসি আরও বলেন, তারা হাসপাতালেরও ক্ষতিসাধন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই রাতে মামলা দায়ের হলে কাউন্সিলরসহ চার জনকে গ্রেফতার করে আজ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাদের কারাগারে পাঠান।

/এফআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব