মোবাইলে কথা বলার সময় নদীতে পড়ে রাজস্ব কর্মকর্তা নিখোঁজ 

পিরোজপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ০২:০৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৯

পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে কঁচা নদীতে পড়ে আব্দুল্লাহ হীল কাফি (৪০) নামে এক রাজস্ব কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। 

আব্দুল্লাহ হীল কাফি সাতক্ষীরা-২ অঞ্চলের সহকারী রাজস্ব কর্মকর্তা। তার বাড়ি ভোলার বোরহানুদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামে। ওই গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে তিনি। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, আব্দুল্লাহ হীল কাফি সাতক্ষীরা থেকে বরিশাল যাচ্ছিলেন। বেকুটিয়া ফেরিঘাটে নেমে মোবাইলে কথা বলতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন।

আব্দুল্লাহ হীল কাফির ব্যক্তিগত গাড়িচালক মো. ইব্রাহিম বলেন, স্যারকে নিয়ে সাতক্ষীরা থেকে বরিশালে যাচ্ছিলাম। কঁচা নদী পার হওয়ার জন্য বেকুটিয়া ঘাটে ফেরির অপেক্ষায় ছিলাম। এ সময় গাড়ি থেকে নেমে মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্যারের মা, স্ত্রী ও আত্মীয়-স্বজন ঘটনাস্থলে এসেছেন। 

আব্দুল্লাহ হীল কাফির মা জানান, কাফির সাত বছরের একটি ছেলেসন্তান রয়েছে। কাফির আজ জন্মদিন ছিল। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিখোঁজ রাজস্ব কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সামসুজ্জোহা বলেন, আব্দুল্লাহ হীল কাফি ব্যক্তিগত গাড়িতে করে সাতক্ষীরা থেকে বরিশালে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষা করছিলেন। এ সময় মোবাইলে কথা বলতে বলতে পন্টুনের দক্ষিণ পাশে নোঙর করে রাখা একটি ফেরির কাছাকাছি চলে যান। সঙ্গে সঙ্গে পা ফসকে পন্টুন ও ফেরির মাঝের ফাঁকা জায়গায় পড়ে নদীতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী