বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি 
১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৫

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না। কারও কথায় নির্বাচন কমিশন বাতিল হবে না। কারণ নির্বাচন কমিশন একটি নিয়মের মধ্য দিয়ে সার্চ কমিটির বাছাইয়ের পর নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচ্ছেন নির্বাচন কমিশনের পরিবর্তন ও নির্দলীয় সরকার। তার ইচ্ছা কখনোই পূরণ হবে না।’

সোমবার বেলা ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। আর বিবৃতির জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে তাকে দেওয়া উচিত।’ 

এ সময় ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভোলা-১ (সদর) আসনের এই সংসদ সদস্য।

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী