থানায় আনার কিছুক্ষণ পর যুবকের মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:২৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৩২

ঝালকাঠি সদর থানায় পুলিশি হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ দাবি করছে, নেশাগ্রস্ত ওই যুবক আত্মহত্যা করেছে। পরিবার বলছে, এই বিষয়ে তাদের কোনও অভিযোগ নেই। তার নাম রাজেস রায় (২২)। সে পূর্ব চাদকাঠির অমল রায়ের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার বিকালে রাজেস রায় তার পিতা অমল রায়কে দা দিয়ে ধাওয়া করলে এলাকাবাসী ৯৯৯-এ কল দিলে সদর থানা থেকে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় তাকে নারী শিশু হেল্প ডেস্ক রুমে রাখা হয়।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মইনুল হক সাংবাদিকদের জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রাজেসকে থানায় নিয়ে আসে। বিকাল ৫টায় নারী শিশু হেল্প ডেস্ক রুমে সে নিজের পরিহিত লুঙ্গি ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের কোনও অভিযোগ নেই। নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক টি এম মাহাদি হাসান সানি জানান, হাসপাতালে আনা হলে রাসেজকে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি