স্ত্রীকে হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২০

ঝালকাঠির রাজাপুরের পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকায় শারমিন বেগম (২৫) নামে এক সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ খাটের নিচে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত স্বামী হাসানকে আটক করেছে। তিনি উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পেশায় রিকশাচালক। নিহত শারমিন সদর উপজেলার শাচিলাপুর গ্রামের মনির খানের মেয়ে।

এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে, হাসান নেশাগ্রস্ত হওয়ায় প্রায়ই স্ত্রী শারমিনকে নানা কারণে নির্যাতন করে আসছিলেন। রবিবার দুপুর পারিবারিক বিরোধের জেরে বাগবিতণ্ডার একপর্যায়ে হাসান তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে নিজ ঘরের খাটের নিচে লাশ লুকিয়ে রাখে। একটি শিশু খাটের নিচে লাশ দেখতে পেয়ে বাড়ির সবাইকে জানায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়ির খাটের নিচ থেকে ওই লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই ঘটনায় অভিযুক্ত হাসানকে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী