মাথায় গাছের ডাল পড়ে উপ-প্রশাসনিক কর্মকর্তা নিহত

ঝালকাঠি প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২২, ১৫:০১আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৫:০৮

ঝালকাঠির নলছিটি উপজেলায় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন আকন (৪০) নিহত হয়েছেন।

সোমবার (৩ অক্টোবর) রাত ১০টায় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটির ষাইটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মনির হোসেনের বাড়ি রাজাপুরের বড়াইয়া এলাকায়। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি পরিবার নিয়ে ঝালকাঠি শহরে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বরিশাল থেকে মোটরসাইকেলে ঝালকাঠির বাসায় ফিরছিলেন মনির। ষাটপাকিয়া এলাকায় আসলে তার মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি