ভোলায় গোসলখানার দরজা ভেঙে গৃহবধূর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১৭:৫৫আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৭:৫৫

ভোলার লালমোহনে বাড়ির গোসলখানা থেকে লাইজু আক্তার (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২রা নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন বদরপুর গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত গৃহবধূ লাইজু ওই গ্রামের হেজু মাঝির স্ত্রী। তাদের তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। স্বামী হেজু পেশায় একজন জেলে।

লাইজুর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লাইজু ও তার স্বামী হেজু এবং তিন বছর বয়সী শিশুকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন। মধ্যরাতে হেজু মাছ শিকারের জন্য নদীতে চলে যান।  সকালে লাইজু বাড়ির টুকিটাকি কাজ শেষ করে গোসলখানায় যান। তখন ওই ঘরে হেজুর এক ভাগ্নিও অবস্থান করছিল। দীর্ঘসময় ধরে তিনি না আসয় আশপাশের লোকজন গোসলখানার দরজা ভেঙে ভেতরে লাইজুর লাশ পড়ে থাকতে দেখেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই উত্তম কুমার আরও জানান, লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে লাইজু আক্তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন। 

লালমোহন থানার ওসি মো. মাহবুব রহমান বলেন, লাইজুর মৃত্যুর ঘটনায় তার পরিবারের কোনও অভিযোগ নেই। তবে ঘটনার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের