ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৬:২৩ আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৬:২৩

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই বেলাল হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত বড় ভাই নুরুল হক হাওলাদারকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর কারণে ছোট ভাই বেলাল তার চাচাতো ভাই আল আমিনের বাড়িতে বসবাস করতেন। সোমবার সকালে বড় ভাই ঘরের ভেতরে ঢুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীরা এসে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত নিহতের বড় ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব