রাতের আঁধারে ভেঙে ফেলা হলো মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ

বরিশাল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৭:৩৯আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৭:৩৯

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামে ভেঙে ফেলা হয়েছে স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকবাহিনী ও তাদের দোসরদের হাতে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি। সোমবার (২১ নভেম্বর) সকালে স্মৃতিস্তম্ভটি ভাঙা দেখে ছুটে যান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলামসহ অন্যান্যরা।

স্থানীয় নাট্য ব্যক্তিত্ব সন্টু সরকার বলেন, প্রতিদিনের ন্যায় আজ সকালে হাঁটতে বের হয়ে দেখতে পাই, স্মৃতিস্তম্ভটি কে বা কারা ভেঙে ফেলে রেখেছে। সঙ্গে সঙ্গে সবাইকে জানাই।

স্থানীয় চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু খবর পেয়ে আগৈলঝাড়া থানাকে জানিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলেন। একইসঙ্গে এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত জানান, স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনীর হাতে নিহত হওয়া পতিহার গ্রামের লক্ষ্মীকান্ত সরকার, নীল রতন সোম, কৃষ্ণকান্ত শীল, রজনী ভদ্র, বাসিরাম হালদারসহ ১০/১২ জনের স্মরণে পতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে স্থানীয়দের আর্থিক সহায়তায় নিহতদের নাম সংবলিত স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল।

তিনি জানান, ২০০২ সালে নির্মিত হয় এই স্মৃতিস্তম্ভটি। এটা একটা আবেগের জায়গা। রবিবার রাতের কোনও একসময় এটিকে ভেঙে ফেলা হয়। যারা এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে যা কিছু করার দরকার তা করা হবে।

ঘটনাস্থল পরিদর্শনকারী পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী