পরীক্ষায় প্রক্সি দিয়ে কারাগারে তরুণ

পটুয়াখালী প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ২২:২৬আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২২:২৬

পটুয়াখালীতে আলিম পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আল-আমীন (২০) নামের এক তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। একই আদেশে মূল পরীক্ষার্থী মো. ইমরানকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী নেছারিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র সচিব মো. নাসির উদ্দীন। 

মঙ্গলবার ( ২৩ নভেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা কায়ছান অভিযুক্ত আল-আমিনকে এক বছরের দণ্ড দিয়েছেন। এর আগে সকালে পটুয়াখালী নেছারিয়া ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মো. ইমরানের পরিবর্তে আল-আমিন পরীক্ষা দিতে এলে এ ঘটনা ঘটে। ইমরান ও আল-আমীনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়চতরা এলাকায়।

পটুয়াখালী নেছারিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব মো. নাসির উদ্দীন বলেন, গত ৬ নভেম্বর থেকে দাখিল পরীক্ষা শুরু হলে আমাদের প্রতিষ্ঠানে সাত মাদ্রাসার অন্তত ১৬৪ পরীক্ষার্থী অংশ নেন। শুরু থেকে মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত ৯টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগের মতো মঙ্গলবারেও (২২ নভেম্বর) প্রক্সি পরীক্ষা দিতে অংশ নেন আল-আমীন। প্রক্সির বিষয়টি নেছারিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে একটি সূত্র নিশ্চিত করলে, তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ আব্দুল্লাহ সাদীদকে অবহিত করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা কায়ছান পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে অভিযুক্ত আল-আমীনকে এক বছরের দণ্ড দেন। একই আদেশে মূল পরীক্ষার্থী ইমরানকেও তিন বছরের জন্য বহিষ্কার করেন তিনি। 

কেন্দ্র সচিব আরও বলেন, পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীর পক্ষে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যয়ন দিলেও পটুয়াখালী ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার ৬৮ জন শিক্ষার্থীর পক্ষে কোনও প্রত্যয়ন দেয়নি কর্তৃপক্ষ। এছাড়া যে ব্যক্তি প্রক্সি দিয়েছেন তার ছবির সঙ্গে মূল পরীক্ষার্থীর মিল রয়েছে। এ কারণে ইমরানের বিপরীতে আল-আমীন ৯টি পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের