হামলায় আহত সাবেক এমপির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া 

পটুয়াখালী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৭:২৭আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৭:২৭

বরিশালে বিএনপির গণসমাবেশ যাওয়ার পথে হামলায় আহত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক এমপি পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালী জেলা-উপজেলার বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপির একমাত্র নেতা যাকে বিপদের মুহূর্তে সবসময় পাশে পাওয়া যেত। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে গলাচিপা বিএনপির রাজনীতি অঙ্গনে। তারা একজন ভালো অভিভাবক হারিয়েছেন বলেও উল্লেখ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি বলেন, গত ৪ নভেম্বর রাতে পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে গাবুয়া এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা প্রদান দেওয়া হয়। সেখানে কিছু দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাব এইড হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকালে তিনি মৃত্যু মারা যান।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, বরিশালে বিএনপির গণসমাবেশ যাওয়ার পথে ৪ নভেম্বর রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় তার একটি কিডনি ফেটে যায়। এতে ব্লাড জমা হয়ে মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে যায়। পটুয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ল্যাব এইড হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।

তিনি আরও বলেন, মরহুমের প্রথম জানাজা বাদ জহুর পল্টন বিএনপির অফিসের সামনে হয়েছে, দ্বিতীয় জানাজা আগামীকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় পটুয়াখালী বড় মসজিদ সংলগ্ন মাঠে হবে, তৃতীয় জানাজা সকাল ১১টায় দশমিনা উপজেলায়, চতুর্থ জানাজা বাদ জহুর গলাচিপা উপজেলায়, পঞ্চম জানাজা বিকাল ৩টায় গলাচিপা উপজেলার নিজ এলাকায় চিকনিকান্দী অনুষ্ঠিত হবে। আছরের নামাজের পর বাবা-মায়ের কবরের পাশে দক্ষিণ সুতাবাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

শাহজাহান খান ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

উল্লেখ, ৫ নভেম্বর (শনিবার) বরিশালে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে যাওয়ার পথে শুক্রবার ৪ নভেম্বর রাতে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া বাজার এলাকায় শাহজাহান খানের মোটরসাইকেল বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন তিনি। বিএনপির নেতাকর্মীদের দাবি, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী