বরগুনা জেলা ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ২

বরগুনা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:৩৯

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবার হোসেন প্রিন্সকে গ্রেফতার করা হেয়ছে। সোমবার (৫ ডিসেম্বর) রাতে পৌর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে ও তার আগের পৃথক দুটি নাশকতার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যার পর বরগুনা জেলা বিএনপি কার্যালয়ের পাশ থেকে আকবর হোসেন প্রিন্সকে এবং রাতে কেজি স্কুল সড়ক থেকে ফয়জুল মালেক সজিবকে গ্রেফতার করা হয়।  

জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জান টিটু বলেন, ‘আমাদের দলীয় নেতাকর্মীদের দমন-পীড়নের অংশ হিসেবে পুলিশ গ্রেফতার শুরু করেছে। কী মামলায় কেন ছাত্রদল নেতাদের গ্রেফতার করা হয়েছে কিছুই জানি না। আমরা জেলা বিএনপি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, নাশকতার পৃথক দুটি মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। 

কী মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ‘নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে, এর বেশি কিছু বলতে পারছি না।’

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম