নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতির প্রয়োজন নেই: গয়েশ্বর

বরিশাল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৩৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:৩৭

বিএনপির স্থায়ীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনও প্রস্তুতি বিএনপির প্রয়োজন নেই। বর্তমান সরকারকে হটিয়ে নির্বাচন করা গেলে দেশের জনগণ আর যা হোক নৌকায় ভোট দেবে না।’

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘বিএনপি দেশে গণতন্ত্র উদ্ধারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য লড়াই করে যাচ্ছে। সেই লড়াইতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। এই সরকার হঠাৎ ওবায়দুল কাদেরের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) মতো ধপ করে পড়ে যাবে। দেশে এখন আর উন্নয়ন হয় না। উন্নয়নের নামে দুর্নীতি হয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘গুম, খুন হয় ওপরের নির্দেশে। তাই এ সরকারের সময় আর বেশি দিন নাই। তাদের সময় শেষ হয়ে এসেছে। দেশের কোনও ব্যাংকে টাকা নাই। লুটপাট দুর্নীতির মাধ্যমে শেষ করে দিয়েছে। যার ফলে ব্যবসায়ীরা আজ এলসি পর্যন্ত খুলতে পারছে না।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনারা সবাই প্রস্তুত হন। ঐক্যবদ্ধভাবে এ যুদ্ধে সবাইকে রাজপথে থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করেই সবাই ঘরে ফিরবেন।’

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ অন্যান্যরা।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী