কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৮

বরিশালের গৌরনদীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে বায়েজিদ সরদার (১৩) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

বায়েজিদ গৌরনদী পৌরসভার গোবর্ধন মহল্লার মুজাম সরদারের ছেলে।

বায়েজিদের চাচা মনির সরদার জানান, সোমবার (৩০ জানুয়ারি) সকালে বায়েজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী আব্দুল ব্যাপারী। বায়েজিদকে নিয়ে ভ্যানে করে তিনি বালিয়ারপাড় নামক এলাকায় যান। এর আধা ঘণ্টা পর কর্দমাক্ত বায়েজিদকে অচেতন অবস্থায় বাড়ি নিয়ে আসেন আব্দুল। বায়েজীদকে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বায়েজিদের মৃত্যু হয়। 

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দীন জানান, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল পলাতক। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

/আরআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের