মঠবাড়িয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে রুবেল তালুকদার (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মিরুখালী বাজারের ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। আহত রুবেলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রুবেল উপজেলার মিরুখালী ইউনিয়নের ঘোপখালী গ্রামের হিরু তালুকদারের ছেলে ও ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

রুবেলের বোন সংরক্ষিত নারী ইউপি সদস্য রুমা আক্তার বলেন, ‘পূর্ব বিরোধের জেরে রাতে ডাকাতিসহ একাধিক মামলার আসামি পলাশ, আলিম, মহিব্বুলাহর নেতৃত্বে ১০/১২ জন আমার ভাইয়ের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে আমার ভাইয়ের বুকে, মাথায়, হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গভীর ক্ষত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করেছি।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব