ভালোবাসা দিবসের আগের দিন চিরকুট লিখে প্রাণ দিলেন ছাত্রী

ভোলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৫

ভোলার চরফ্যাশন উপজেলায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে শশিভূষণ থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শশিভূষণ থানা পুলিশ ওই শিক্ষার্থীর ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ওই শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার (১৬)। সে এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রুহুল আমীনের মেয়ে এবং শশিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এপ্রিলে সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

শশিভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই শিক্ষার্থী তার রুমের মধ্যে থাকা একটি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার ঝুলন্ত লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে লেখা ছিল, ‘আমার মা পৃথিবীর ব্যতিক্রমধর্মী একজন মা, আই লাভ ইউ এইচ’।

ওসি আরও জানান, আত্মহত্যা করা শিক্ষার্থীর পরিবারের কোনও অভিযোগ নেই। চিরকুটের বিষয়টি তার পরিবারের কাছে জানতে চাইলে তারা কোনও সদুত্তর দিতে পারেনি। পুলিশ ধারণা করছে, তার সঙ্গে হয়তো কোনও ছেলের প্রেমের সম্পর্ক ছিল। যা তার পরিবার জেনে যাওয়ায় তাকে শাসন করেছে। হয়তো সেই শাসনে অভিমানে আত্মহত্যা করেছে এবং চিরকুটে তার প্রেমিকের নামের প্রথম অক্ষর লিখে গেছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী