তিনতলা ভবনের আগুন নেভানোর সক্ষমতা নেই ভোলার ফায়ার সার্ভিসের

আহাদ চৌধুরী তুহিন, ভোলা
১৮ মার্চ ২০২৩, ১১:৫৮আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২:৪৯

দ্বীপজেলা ভোলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেন ধুঁকছে। দুর্ঘটনায় কোনও ভবনের দ্বিতীয় তলার ওপরে ওঠার সক্ষমতা রাখে না জেলা ফায়ার সার্ভিস। এমনকি দ্রুত উদ্ধারকাজের জন্য নেই স্পিডবোট ও ডুবুরি দল। সে ক্ষেত্রে সহায়তা নিতে হয় কোস্টগার্ডের।

ভোলা সদরসহ জেলার সাত উপজেলাতেই রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। এর মধ্যে ভোলা সদর, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরায় দ্বিতীয় শ্রেণির এবং দৌলতখান, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা তৃতীয় শ্রেণির স্টেশন রয়েছে।

ভোলা জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, নভেম্বর থেকে এপ্রিল এই ছয় মাসকে অগ্নিঝুঁকির মাস ধরা হয়। গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার মাসে ভোলায় ৭৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘প্রতিটি জেলায় যেকোনও দুর্ঘটনায় উদ্ধারকাজে ভবনের চার-পাঁচ তলায় ওঠার মতো মই থাকা প্রয়োজন। কিন্তু আমাদের সে সক্ষমতা নেই। আমরা দুইতলা পর্যন্ত কাজ করতে পারি, এর বাইরে আমাদের সক্ষমতা নেই।’

তিনতলা ভবনের আগুন নেভানোর সক্ষমতা নেই ভোলার ফায়ার সার্ভিসের

অনেক সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ উদ্ধার কাজে যায়। ভোলা নদীবেষ্টিত জেলা হলেও এখানে ফায়ার সার্ভিসের নেই নিজস্ব স্পিডবোট ও ডুবুরি দল। ফলে উদ্ধারকাজে প্রশাসনের সহযোগিতায় কোস্টগার্ড থেকে ডুবুরি ও স্পিডবোট সংগ্রহ করতে হয়।

তিনি আরও জানান, দ্বিতীয় শ্রেণির স্টেশন হিসেবে ভোলায় দুটি সেকেন্ড কল গাড়ি থাকার কথা থাকলেও আছে একটি। অ্যাম্বুলেন্স থাকার কথা থাকলেও তা নেই। বর্তমানে অন্য জায়গা থেকে অ্যাম্বুলেন্স এনে কার্যক্রম চালানো হচ্ছে।

উপ-সহকারী পরিচালক বলেন, ‘ভোলার জন্য স্পিডবোট ও ডুবুরির প্রয়োজন রয়েছে। সেইসঙ্গে আরও দুটি গাড়ির ব্যবস্থা হলে ভোলায় যেকানও দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে সুবিধা হবে।’

/আরকে/আরআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী