মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৭ মার্চ ২০২৩, ১৪:২০আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৫:২৩

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার ভোরে (২৭ মার্চ) এ ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন- উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের শহিদ বিশ্বাস (৬৯) ও  তার জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

চর এককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক দফাদার জানান, রবিবার রাতে তারাবীর নামাজ শেষে খাবার খেয়ে শ্বশুর ও জামাই ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতে যান। সকালে পরিবার থেকে তাদের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। পরে পার্শ্ববর্তী নৌকায় থাকা জেলেদের মোবাইল করে তাদের খবর নিতে বলা হয়।

তিনি ‍আরও জানান, জেলেরা কাছে গিয়ে ঝলসানো অবস্থায় শহিদ ও রাসেলের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের জানান। ভোরে কোনও এক সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়েছে।

উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মজিবর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু
চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী