ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচিতে হামলার ঘটনায় ২ মামলা: গ্রেফতার ৪

পিরোজপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ০৩:৫০আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৩:৫০

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ‘ইফতার বিতরণ কর্মসূচি’তে প্রতিপক্ষ গ্রুপের হামলার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এরমধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে একটি এবং দায়িত্ব পালনকালে ডিবি পুলিশের ওসি আসলাম উদ্দিনের ওপর হামলার ঘটনায় আরেকটি একটি মামলা দায়ের হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ইফতার বিতরণের হামলার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। অপর দিকে ডিবি’র ওসি আসলাম উদ্দিনের ওপর হামলার ঘটনায় ডিবি’র এসআই জ্যোতির্ময় বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ জন আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর বাদুরা গ্রামের মো. সিহাব হাওলাদারের ছেলে রেদওয়ান (২০), পাঠাকাটা গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন (২০), ভাইজোড়া গ্রামের সিদ্দিক গাজীর ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং পশুরিয়া গ্রামের আবু হানিফ মাঝির ছেলে আল আমিন (২৫)। 

গ্রেফতারকৃত চার জনকে বুধবার (২৯ মার্চ) বিকালে আদালতে পাঠানো হয়েছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকেই পৌর শহরে থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব টহলে রয়েছে।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু ইউসুফ রায়হান বলেন, ‘মঙ্গলবার আমরা শহরের সদর রোডের পৌরসভার সামনে ইফতার সামগ্রী বিতরণ করছিলাম। বিতরণের শেষ পর্যায়ে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের কাছে গেলে ছাত্রলীগ নামধারী সোহেল, আলামিন, বেল্লালসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম মুন্না, শুভ, শাওন ও রাব্বি আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘ইফতার বিতরণ কর্মসূচিতে হামলার ঘটনায় আমরা সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করি। এসময় পুলিশ দায়িত্ব পালন করতে গেলে বেল্লাল ও সোহেল সাদা পোশাকধারী পুলিশের ওপর হামলা চালায়। এতে ডিবির ওসি মো. আসলাম উদ্দিন আহত হয়েছেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু ইউসুফ রায়হানের দাবি হামলাকারীরা সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের সমর্থিত।

হামলার প্রতিবাদ ও হামলায় জড়িতদের বিচার দাবি করে পৌর শহরের ব্যাংকপাড়া দলীয় কার্যালয়ে বুধবার (২৯ মার্চ) সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। এসময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু ইউসুফ রায়হান লিখিত বক্তব্যে বলেন, ‘সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের সমর্থক একটি গ্রুপ ছাত্রলীগের ‘মাসব্যাপী শ্রমজীবী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ’ কর্মসূচিতে হামলা চালায়। তারা শান্ত মঠবাড়িয়াকে বার-বার অশান্ত করে আসছে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান আকাশ ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক আহত নাজমুল ইসলাম মুন্না, যুগ্ম আহ্বায়ক আহত শাওনসহ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী। সংবাদ সম্মেলন শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

এদিকে হামলার ঘটনায় পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাওন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।

/ইউএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী