বাবা-মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেলো ছেলের

পটুয়াখালী প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ০২:৫৬আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০২:৫৬

বাবা-মায়ের সঙ্গে দেখা করতে বাড়ি যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন ছেলে। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হন। আহতরা পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে বরিশাল-কুয়াকাটা সড়কের দুমকি কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান শাওন (২৪) পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের গাবুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুর রব তালুকদারের ছেলে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আমিনুর।

আহতরা হলেন খোকন মিয়া (৩০), ফাবিয়ান (৯), হাসিব মল্লিক (১৮), প্রসেনজিৎ (২৫) ও শাওন সিকদার (১৯)। 

আমিনুরের খালু সফিকুল ইসলাম বলেন, আমিনুরের বাবা ভোলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন। কিছুদিন আগে অবসরে যান। বসবাসের জন্য গ্রামের বাড়ি গাবুয়াতে চলে আসেন। আজ বিকালে বাবা-মাকে দেখতে বরিশাল থেকে গাবুয়াতে আসার পথে বাসচাপায় নিহত হন আমিনুর। এ সময় আরও পাঁচ জন আহত হন। 

আহত শাওন শিকদার বলেন, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা লেবুখালী যাচ্ছিল। আমি অটোরিকশার সামনে বসা ছিলাম। দুমকি কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দ্রুতগতির দুটি মোটরসাইকেল একে-অপরকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল দুটি আমাদের অটোরিকশার সামনে ছিটকে পড়ে যায়। এসময় কুয়াকাটা থেকে আসা তুহিন পরিবহন অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি মোটরসাইকেলের ওপরে উঠে যায়। এতে ছয় জন আহত হন। স্থানীয়রা আহতদের পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ওই যুবকের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তুহিন পরিবহনের বাসটি আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এলকে/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের