গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা‌র সঙ্গে সেলফি, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
১৫ মে ২০২৩, ২১:২০আপডেট : ১৫ মে ২০২৩, ২১:২০

বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ উদ্দিন মান্নাকে গ্রেফতারের পর গাড়িতে করে থানায় নেওয়ার পথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করায় কাউনিয়া থানার এসআই সাইদুল হককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

সোমবার (১৫ মে) দুপুরে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার নজরুল ইসলাম।

কাউনিয়া থানা পুলিশ জানায়, রবিবার রাতে মহাশ্মশান এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের চার কর্মীকে রইজ উদ্দিন মান্নার নেতৃত্বে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনা আহমেদ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় মান্নাসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের গাড়িযোগে থানায় নেওয়ার পথে মান্নার পাশে বসা ছিলেন এসআই সাইদুল হক। পথিমধ্যে সাইদুল তার মোবাইল দিয়ে মান্নার সঙ্গে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে সমালোচনা শুরু হয়।

উপ-পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে ও প্রশাসনিক কারণে এসআই সাইদুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের