‘আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে, ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’

ভোলা প্রতিনিধি 
১৫ মে ২০২৩, ২৩:৫২আপডেট : ১৬ মে ২০২৩, ১৭:১৯

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে আবারও গোলযোগ সৃষ্টির চেষ্টা করবে। তাই দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।’

আওয়ামী লীগ শক্তিশালী রাজনৈতিক দল উল্লেখ করে দলের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, ‘টানা প্রায় ১৫ বছর ধরে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

সোমবার (১৫ মে) দুপুরে ভোলা শহরের গাজীপুর রোডের বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। এখন আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা। ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনেও আমরা জয়ী হবো।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব কাছে জানিয়ে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, ‘হয়তো ডিসেম্বরের শেষে নির্বাচন হবে। তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড এবং কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ফেরদৌস আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুছ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম