উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

ঝালকাঠি প্রতিনিধি
২৬ মে ২০২৩, ১১:৩৫ আপডেট : ২৬ মে ২০২৩, ১৫:৫৩

ঝালকাঠির নলছিটির ষাটপাকিয়ায় কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২টার দিকে উপজেলার ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনির ও কাঁঠালিয়া থানার ওসি মুরাদ আলী। 

নিহতের নাম মো. মামুন (৪৫)। তিনি নলছিটি উপজেলার মেরুহার এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষাটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেল আরোহী মামুন বাজারের প্রধান সড়কে উঠছিলেন। এসময় বরিশাল থেকে আসা কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানের গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দুপুরে তার মৃত্যু হয়।

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে উপজেলা চেয়ারম্যান মনির তার জন্য নিযুক্ত গাড়িচালককে বাদ দিয়ে তার নিজস্ব দেহরক্ষী আবুল বাশার বাবুকে দিয়ে গাড়িটি চালিয়ে আসছিলেন। দুর্ঘটনার সময় বাবু গাড়িটি চালাচ্ছিলেন।

বিষয়টি স্বীকার করে বাবু বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার না, আমি তার দেহরক্ষী। তার ড্রাইভার অসুস্থ থাকায় আমি গাড়ি চালিয়েছি। আমাদের গাড়ির কোনও ক্ষতি হয়নি। আমরা মানবিকভাবে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছি।’

এ বিষয়ে জানতে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানের গাড়ি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান। তার পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব