মাস্তানি-পেশিশক্তি কঠোরভাবে দমন করা হবে: সিইসি

বরিশাল প্রতিনিধি
২৮ মে ২০২৩, ০২:৩১আপডেট : ২৮ মে ২০২৩, ০২:৩১

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মাস্তানি এবং পেশিশক্তি অত্যন্ত কঠোরভাবে দমন করা হবে এবং কোনও প্রার্থীর কর্মী যদি অসদাচরণ করে সেই প্রার্থী ক্ষতিগ্রস্ত হবে

শনিবার (২৭ মে) রাতে নগরীর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বরিশাল নির্বাচন কমিশন কার্যালয়ের উদ্যোগে সিটি নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন এবং কেউ যদি অপকর্ম করেন আর তিনি চিহ্নিত হন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ছিল মুখ্য বিষয় বলে দাবি করেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের দায়িত্ব ভোটের। ভোটার ভোট কেন্দ্রে যাবে, তার ইচ্ছামতো ভোট দেবে। তবে সে কাকে ভোট দিলো, কে জিতলো কে হারলো এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের না।

সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। মাস্তানি-পেশিশক্তি কঠোরভাবে দমন করা হবে: সিইসি

এদিকে মতবিনিময় সভায় প্রার্থীদের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। ইভিএম নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে তিনি দাবি করেন ইভিএমে কোনভাবে কারচুপির সুযোগ নেই। এছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের নিশ্চয়তা দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এবং সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া ৭ মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।

এর পূর্বে প্রার্থীদের মধ্য থেকে বিভিন্ন অভিযোগ শোনেন প্রধান নির্বাচন কমিশনার।

/এমএস/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের