অতীতের মতো এবারও সংকট কাটিয়ে উঠবেন প্রধানমন্ত্রী: পলক

ভোলা প্রতিনিধি
১১ জুন ২০২৩, ০৫:৪৭আপডেট : ১১ জুন ২০২৩, ০৬:৪৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনা মহামারির দুই বছরের সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেল, গ্যাস ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এজন্য আমরা দায়ী নই কিন্তু ভুক্তভোগী হতে হচ্ছে। তবে প্রধানমন্ত্রী অতীতের সব সংকটের মতো এই সংকটও কাটিয়ে উঠবেন।

শনিবার (১০ জুন) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উদ্বোধন ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের উপর আস্থা রেখে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ এবং লালমোহন ও তজুমদ্দিনকে স্মার্ট উপজেলায় বিনির্মাণের সুযোগ করে দিন।

অনুষ্ঠানের উদ্বোধক ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে উন্নয়নের দিকে আমরা আরও এগিয়ে যাচ্ছি।

ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভোলা-৩ আসনের ২০ জন ও ভোলা-৪ আসনের ১০ জন স্মার্ট নারী উদ্যোক্তার মাঝে ৫০ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।

/এমএস/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী