মেঘনায় ৩ ট্রলারডুবি: ৩৬ জেলেকে জীবিত উদ্ধার

ভোলা প্রতিনিধি
১৫ জুন ২০২৩, ০০:০৪ আপডেট : ১৫ জুন ২০২৩, ০০:০৪

ভোলার মনপুরায় উত্তাল ঢেউয়ের তোড়ে মেঘনা নদীর মোহনায় তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসব ট্রলারে ৩৬ জন জেলে ও মাঝি ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে ১৬ জনকে তাৎক্ষণিক এবং ট্রলারডুবির কয়েক ঘণ্টা পর বাকি ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলার চর নিজামের পূর্বপাশের মেঘনায় মাছ ধরাকালীন ঢেউয়ের তোড়ে ট্রলারগুলো ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে দুটি মনপুরার ও অপরটি নোয়াখালীর সুবর্ণচরের বলে জানা গেছে।

ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্লা কাজল বলেন, বুধবার বেলা ১১টার দিকে দুর্ঘটনার খবর পাই। এরপর নিখোঁজ জেলেদের উদ্ধার করা হয়।

জনতা মাছ ঘাটের আড়তদার এনাম হাওলাদার বলেন, ‌‘প্রায় চার ঘণ্টা পর সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের নিয়ে উদ্ধারকারী ট্রলারটি ঘাটে ফিরেছে। এখন আর কেউ নিখোঁজ নেই।’

মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ট্রলারডুবির ঘটনায় মালিক কিংবা মাছের আড়তদার কেউ পুলিশকে জানায়নি। তবে বিভিন্ন মাধ্যমে ট্রলারডুবির খবর পেয়েছি আমরা। 

/এএম/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব