বিয়ে বাড়ির গেটে টাকা দাবি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, কনেসহ আহত ১৫

ভোলা প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ২০:৫৮আপডেট : ০১ জুলাই ২০২৩, ২১:০৪

ভোলায় বিয়ে বাড়ির গেটে টাকা দাবিকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১৫ জন আহত হয়েছেন। এতে কনে, কনের বাবা, মাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) দুপুরে শহরতলীর জামিরা লতা মুন্সি সরদার বাড়ির হারুন অর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।  শনিবার (১ জুলাই) ভোলা সদর থানার ওসি মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুই মাস আগে শহরতলী জামিরা লতা মুন্সি সরদার বাড়ির হারুন অর রশীদের মেয়ের সঙ্গে একই এলাকার জাকির হোসেনের ছেলে শরীফের পারিবারিকভাবে বিয়ে হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বরকে বরণ করার জন্য কনেপক্ষ বাড়ির দরজায় গেট নির্মাণ করে। ওই গেটের টাকা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এরই জের ধরে বরপক্ষের লোকজন কনের বাড়িতে হামলা চালিয়ে বিয়ের প্যান্ডেল ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কনেসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। স্থানীয়রা পরে আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।

কনে পক্ষের অভিযোগ, হামলাকারী বরপক্ষের লোকজন ভাংচুরের পাশপশি ঘর ও বিয়ের মালামাল লুট করে নিয়ে গেছে। তবে লুটের কথা অস্বীকার করে তাদের উপর আগে হামলা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে বরপক্ষ।

ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির জানান, শুক্রবার রাতে পুলিশ ঘটনাটি জানতে পারে। এরপর ঘটনাস্থল ও হাসপাতালে থাকা আহতদের দেখতে পুলিশের একটি টিম যায়। এ ঘটনায় কনের বাবাকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউই থানায় অভিযোগ দেয়নি। উভয়পক্ষ স্থানীয়ভাবে এ ঘটনা সমাধান করে নেবে।

/আরআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের