ঝালকাঠিতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ২ কিশোর গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ১৬:৫০আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৬:৫১

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) গভীর রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে এ ঘটনায় মামলা করলে পুলিশ রাতেই দুই অভিযুক্তকে আটক করে। পরে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো একই এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার (১৭), মো. হাফিজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার (১৭)।

শুক্রবার (৭ জুলাই) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী তরুণীর বাবা জানান, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হন। এ সময় অভিযুক্ত দুই কিশোর চাকুর ভয় দেখিয়ে জিম্মি করে তাকে তুলে নিয়ে যায়। চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবাগানে নিয়ে কিশোররা তার মেয়েকে ধর্ষণ করে।

পরে ঘটনাটি তরুণী তার পরিবারকে জানালে পরিবার ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় তরুণীর বাবা মামলা করলে অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ওই বাকপ্রতিবন্ধীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত দুজন গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের