বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, কারাগারে ঘটক

ঝালকাঠি প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩, ১৮:৪৫ আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৯:০৫

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিয়ের কথা বলে স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে হালিম সিকদার নামে এক ঘটককে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শুক্রবার (১৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১৫ জুলাই) সকালে তাকে রাজাপুর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। হালিম সিকদার (৪৫) রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে। র‌্যাব-৮ কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রীকে বিয়ে দেওয়ার জন্য ঘটকালি করছিল হালিম। এরই মধ্যে গত ১৫ এপ্রিল বাড়িতে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে বিয়ের কথা বলে আবারও ধর্ষণ করে। এতে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় গত ২৮ জুন ভুক্তভোগীর নানা ধর্ষণ মামলা করেন। মামলার পর পালিয়ে যায় হালিম। পরে অভিযান চালিয়ে র‌্যাব-১১-এর সহায়তায় তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব-৮।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘ধর্ষণ মামলায় হালিম সিকদারকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব