বজ্রাঘাতে নদীতে নৌকার মধ্যে জেলের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৩, ০৮:৫২ আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৮:৫২

পিরোজপুরের ইন্দুরকানীতে বৈরী আবহাওয়ার মধ্যে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে রিপন বেপারী (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে নিজ বাড়ি সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরতে গেলে এই ঘটনা ঘটে। রিপন উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের বারেক বেপারীর ছেলে।

বালিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন সেন্টু জানান, প্রতিদিনের মতো সোমবার বিকালে বাড়ির পাশের বলেশ্বর নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান। মুষলধারে হওয়া বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে একা মাছ শিকারের জন্য নদীতে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকাটি নদীর মাঝে বাতাসে ঘুরতে দেখেন অন্য জেলেরা।

তিনি আরও জানান, এ সময় ডাক দিলে কোনও সাড়া না পেয়ে নৌকার কাছে এলে তার নিথর দেহ নৌকার পাটাতনের ওপর পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ওসি আল-মামুন জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ওই জেলের মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
বাগেরহাটে বজ্রাঘাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব