ঝালকাঠি সদর হাসপাতাল কম্পাউন্ডে নার্সকে ছুরিকাঘাত

ঝালকাঠি প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ১৭:৩৬আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৭:৩৬

ঝালকাঠি সদর হাসপাতাল কম্পাউন্ডে এক নার্সকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। বুক ও পেটসহ শরীরের কয়েকটি স্থানে জখম হয়ে ওই নার্স এখন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

আহত নার্স শাজমিন জাহান জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনি নিজের কোয়ার্টার থেকে বের হয়ে হাসপাতাল কম্পাউন্ডে হাঁটতে বের হন। এসময় মুখোশ পড়া এক দুর্বৃত্ত তার পথরোধ করে অশালীন ভাষায় কথা বলেন। পরে ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় চিৎকার করলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মেহেদী হাসান সানি জানান, আহত নার্স শাজমিনের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

সদর থানার নাসির উদ্দিন সরকার ওসি বলেন, এ ঘটনায় আহত নার্স সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ও তদন্ত করে ওই দুর্বৃত্তকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি