ভাইয়ের জন্য দুধ কিনতে গিয়ে বোনের মৃত্যু

ভোলা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৩, ১৯:২৯আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ২০:৪৭

ভোলায় ছোট ভাইয়ের জন্য দোকান থেকে দুধের প্যাকেট কিনতে গিয়ে অটোরিকশা চাপায় বোন নিহত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের বাপ্তা বুড়ি মসজিদ সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের ইসমাইল কাজীর মেয়ে।

নিহতের চাচা আলী হোসেন জানান, মারিয়া তার ছোট এক চাচাতো ভাইয়ের জন্য দোকানে একটি দুধের প্যাকেট কিনতে যায়। রাস্তা পারাপারের জন্য রাস্তার একপাশে সে দাঁড়িয়ে ছিল। এসময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে ছেড়ে আসা দ্রুতগতির একটি অটোরিকশা মারিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের