বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেনাবাহিনীকেও স্মার্ট হতে হবে: সেনাপ্রধান

বরিশাল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩২ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩২

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‌‘আজকে বাংলাদেশ সেনাবাহিনী অনেক কিছু অর্জন করেছে। বাংলাদেশ জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের পেশাগত মানের উজ্জ্বল উদাহরণ। আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবে না, আরও এগোতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগোতে হবে। বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেইসঙ্গে সেনাবাহিনীকেও স্মার্ট হতে হবে। টেকনোলজি, রণকৌশল ও বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে আমাদের প্রস্তুত হতে হবে।’ 

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে ১৫তলা বিশিষ্ট সেনা সদস্যদের পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ-৩-এর উদ্বোধন করেন তিনি। 

স্থাপনাগুলো তৈরির মাধ্যমে সেনাসদস্যদের জীবনযাত্রার মান আগের চেয়ে আরামদায়ক হবে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘স্থাপনাগুলো সেনাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। উঁচু মনোবল থাকলে তখনই আপনারা সঠিক প্রশিক্ষণ নিতে পারবেন এবং আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশমাতৃকাকে যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। এজন্য সদা প্রস্তুত থাকতে হবে। যেকোনো প্রয়োজনে ত্যাগের মানসিকতা রাখতে হবে।’ 

আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে উল্লেখ করে এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশায় এসেছি। নিজেদের প্রস্তুত করে দেশে-বিদেশে সরকার কর্তৃক যেকোনো দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ 

এ সময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষনের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার পাশাপাশি দেশে আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী তার সুযোগ্য গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। এছাড়া সেনাবাহিনী যেকোনো দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) সাত পদাতিক ডিভিশন, বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, সৈনিক এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সেনাবাহিনীকে ঘিরে ‘মিথ্যা বা বিভ্রান্তিকর’ তথ্য বাড়ছে, ৬ মাসে ৯৬টি শনাক্ত
পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যা ছিল আলোচনায়
জাপান গেলেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন