ধর্ষণের অপরাধে কথিত প্রেমিকের যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ২২:৩৩আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২২:৩৭

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় কথিত প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১১ অক্টোবর) বিকালে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আব্দুল্লাহ আল মামুন ঝালকাঠি সদর উপজেলার বালিঘোনা এলাকার আব্দুস ছত্তারের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইবুনালের বেঞ্চ সহকারী হুমায়ন কবির বলেন, ‘বিএম কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক সম্মানের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আসামি মামুন। পরে তাকে বিয়ের প্রলোভনে নগরীর লুৎফর রহমান সড়কের হাসিব ভিলায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ২১ জুন পর্যন্ত ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে কলেজছাত্রী ও মামুন।’

তিনি আরও বলেন, ‘নিকটজনের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে মামুনের মা ও বাবা ওই ভাড়াটিয়া বাসায় এসে ছেলেকে জিজ্ঞাসাবাদ করলে সে একসঙ্গে থাকার বিষয়টি স্বীকার করে। সেখান থেকে মামুনকে তারা বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবে না বলে জানিয়ে দেন।’

বেঞ্চ সহকারী বলেন, ‘এ ঘটনায় ২০১৫ সালের ৯ জুলাই ভুক্তভোগী কলেজছাত্রী মামুন ও তার মা-বাবাকে আসামি করে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করেন। একই বছরের ৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই আব্দুর রহমান তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।’

বিচারক ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন। মামলার অপর দুই আসামি দণ্ডিতের মা ও বাবার বিচারকাজ উচ্চ আদালত থেকে স্থগিত রয়েছে বলে নিশ্চিত করেন বেঞ্চ সহকারী।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী