যাত্রীবাহী বাস পুকুরে পড়ে হেলপার নিহত, আহত ১৫

বরিশাল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ১৬:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৬:৫৬

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে হেলপার নিহত এবং ১৫ যাত্রী আহত হয়েছেন। নিহত হেলপার আল-আমিন আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে।

আহত যাত্রীদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী টিটু হাওলাদার জানান, শনিবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ৪২ জন যাত্রী নিয়ে গ্রিন লাইফ পরিবহনের যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে সাইড দেয়। এ সময় সামনের একটি থ্রি-হুইলার রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে পুকুরে নামিয়ে দেয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, ‘সেচপাম্প দিয়ে পুকুরের পানি সেচে দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে তোলা হয়েছে। বাসের নিচ থেকে হেলপার আল-আমিন হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী