সেপটিক ট্যাংক থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৯আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৯

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে আতিকুর রহমান (১১) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০২ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের মসজিদের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। আতিকুর বাউফলের ফজলুর রহমান রাহিমিয়া দারুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী ছিল। সে বরিশালের বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের মধ্য জিরাইল গ্রামের মো. সরোয়ার সরদারের ছেলে। 

আতিকুরের মামা হাসান মাহামুদ বলেন, ‌‘প্রায় তিন বছর ধরে ওই মাদ্রাসায় পড়াশোনা করছে আতিকুর। মাদ্রাসার ছাত্রাবাসে থাকতো। শনিবার বিকালে মাদ্রাসা থেকে জানানো হয়, শুক্রবার রাতের কোনও এক সময়ে আতিকুর মাদ্রাসা থেকে পালিয়েছে। পরে আমরা এসে অনেক খোঁজাখুঁজি করি। একপর্যায়ে মাদ্রাসার এক শিক্ষার্থীর অসংলগ্ন কথাবার্তা শুনে সন্দেহ হয়। তখন তাকে চাপ দিলে সন্ধ্যার দিকে মাদ্রাসা থেকে প্রায় ২০০ মিটার দূরে ফজলুর রহমান মুন্সি বাড়ি জামে মসজিদের শৌচাগারের সেপটিক ট্যাংক দেখিয়ে দেয়। সেখানে আতিকুরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।’

বাউফল থানার ওসি এ টি এম আরিচুল হক বলেন, ‘শিশুটিকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত ও আটক করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা, জানতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী