২২ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ২৩:২৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২৩:২৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের বহিষ্কৃত যুবলীগ নেতা জহিরুল ইসলাম ওরফে হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

সোমবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ইছাপুর থেকে নিজ বাড়ি ভাতশালা গ্রামে যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। মামুন এই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুবারের সদস্য (মেম্বার) এবং ভাতশালা গ্রামের মালেক হাওলাদারের ছেলে। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে বিভিন্ন অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানা এবং বাকেরগঞ্জ থানায় হত্যা, গুম, নারী নির্যাতন এবং অস্ত্র ও চাঁদাবাজিসহ ২২টি মামলা রয়েছে।

ভাতশালার গ্রাম পুলিশ আব্দুর রহিমের উদ্ধৃতি দিয়ে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সিকদার বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইছাপুর থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষের ৮-১০ জনের একটি দল মামুনের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাকেরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

চেয়ারম্যান শফিকুল আরও বলেন, ‘সর্বশেষ ২০২২ সালের ১৯ এপ্রিল সোনাপুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাবাড়ি ঘেরাও করে রনি মোল্লা নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছিল মামুন। ২০১৬ সালে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সিকদারকে হত্যা করে মামুন ও তার সহযোগীরা। তার বিরুদ্ধে এমন নানা ঘটনায় মামলা হয়েছে। প্রতিশোধ নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে প্রতিপক্ষ।’ তবে কারা তার প্রতিপক্ষ জানতে চাইলে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি চেয়ারম্যান।

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছিল মামুন। পরে ওই বিএনপি নেতা কুপিয়ে মামুনের বাঁ হাত বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনার পর ওই বিএনপি নেতা পরিবারসহ এলাকা ছাড়তে বাধ্য হয়। এরপর থেকে জহিরুলকে হাতকাটা মামুন বলে ডাকে এলাকাবাসী।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামুনকে কে বা কারা হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হবে। মামুনের বিরুদ্ধে হত্যা, গুম, নারী নির্যাতন এবং অস্ত্র ও চাঁদাবাজিসহ ২২টি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। একইসঙ্গে ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করবে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম