বরগুনায় কাদামাটিতে আটকে জেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ১৪:১৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৪:১৫

বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে কূলে আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে রত্তন গাজী (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জিনতলার পাঁচ চুঙ্গা সংলগ্ন বিষখালী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

রত্তন গাজী পাথরঘাটা উপজেলার ৪ নম্বর পাথরঘাটা ইউনিয়নের জিনতলা গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, সামছুল হকের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে জাফর মাঝির নেতৃত্বে রত্তন গাজীসহ ১১ জেলে নিয়ে সাগরে মাছ শিকার করতে যান। মাছ শিকার করে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোর ৩টার দিকে বিষখালী নদী সংলগ্ন জিনতলার পাঁচ চুঙ্গা ঘাটে ট্রলার নোঙর করে সব জেলে নেমে যান। পরে সকাল ৭টার দিকে ট্রলারের পাশেই এক ব্যক্তিকে কাদামাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

কাছাকাছি গিয়ে লাশ দেখতে পেয়ে ওই ট্রলারের জেলেদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে রত্তন গাজীকে শনাক্ত করেন, পরে তার স্বজনদের বিষয়টি জানানো হয়।

রত্তন গাজীর ছেলে জাবের হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার বাবার লাশ দেখতে পাই। যেভাবে দেখেছি, তাতে ধারণা করা হচ্ছে শীত এবং মাটিতে আটকে তার মৃত্যু হয়েছে।

পাথরঘাটা থানা ওসি আনোয়ার হোসেন বলেন, রত্তন গাজী নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা লাশ শনাক্ত করেছেন। ধারণা করা হয়, প্রচণ্ড ঠান্ডা এবং মাটিতে আটকে যাওয়ার কারণে স্ট্রোক হয়ে তার মৃত্যু হতে পারে। কোনও অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

/এফআর/
সম্পর্কিত
৫১০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার
ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার
বরগুনায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম