ঢাবিতে পিটিয়ে হত্যা

মা-বাবা ও ভাইয়ের পাশে শায়িত তোফাজ্জল, অশ্রুসিক্ত বিদায়

বরগুনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১২ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৫

বরগুনার পাথরঘাটায় শত শত মানুষের উপস্থিতিতে জানাজা শেষে অশ্রুসিক্ত বিদায় দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরে হত্যার শিকার তোফাজ্জলকে। পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মা-বাবা ও ভাইয়ের পাশে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টায় শতকর তালুকদার বাড়ি জামে মসজিদের সামনে প্রথম এবং সকাল ৯টায় চরদুয়ানী কারিমুল কোরআন মাদরাসার সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মুফতি ফয়সাল। তিনি বলেন, ‘আমি ওর মা-বাবার জানাজা নামাজ পড়িয়েছি। আজকে যে ওর জানাজা আমার পড়াতে হবে, তা আমি ভাবতে পারিনি। আমার আশা ছিল, তোফাজ্জল আমার জানাজায় অংশগ্রহণ করবে। কিন্তু বিধাতার কী করুণ পরিহাস, ওর জানাজাই আমার পড়াতে হলো।’ এ সময় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

তোফাজ্জলের নামাজে জানাজা

নিহত তোফাজ্জলের চাচাতো ভাই ফারুক মিয়া বলেন, ‘তোফাজ্জল হত্যার মূলহোতাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা এমন নির্মম হত্যাকাণ্ড আর দেখতে চাই না।’

পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাথরঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান এনামুল হোসেন বলেন, ‘তোফাজ্জলের সঙ্গে আমার সম্পর্ক ছিল আপন ভাইয়ের মতো। খুব ভালোভাবেই কাটছিল তোফাজ্জলের জীবন। হঠাৎ এমন হয়ে যাবে তা ভাবতে পারছি না।’ এ সময় হত্যাকারীদের বিচার দাবি করেন তিনি।

এর আগে, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করায় তোফাজ্জল মারা যায়। তোফাজ্জল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী গ্রামের মৃত আবদুর রহমান হাওলাদারের ছেলে।

/কেএইচটি/
সম্পর্কিত
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
গভীর রাতে বেঁধে মারধর, পরদিন সেতুর নিচ থেকে লাশ উদ্ধার
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব