মেঘনায় স্রোতে ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৪, ১১:৪১আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১:৪১

ভোলার মেঘনায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বাবা-ছেলে নিখোঁজ আছেন। রবিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে ভোলা ইলিশা নৌ-থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার ঘোষ এ তথ্য জানিয়েছেন।

নিখোঁজ দুজন হলেন— বাবা রাজ্জাক সরদার ও ছেলে পারভেজ সরদার।

বিদ্যুৎ কুমার ঘোষ জানান, মনপুরা থেকে ট্রলারটি ভাঙ্গারি মাল নিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ যাওয়ার পথে মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতের চাপে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচ জন অন্য জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার হন। বাকি দুই জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া এবং নিখোঁজ থাকা সব ব্যক্তি মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিদ্যুৎ কুমার আরও জানান, ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গেছে। একদিকে রাত, অন্যদিকে তীব্র শীত। যার কারণে উদ্ধার অভিযান রাতে শুরু করা সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টা থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি টিম ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করবে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী