ভোলা হবে দেশের অর্থনীতির নতুন চালিকাশক্তি: শিল্পমন্ত্রী

ভোলা প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৪, ০১:১২ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০১:৪২

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, প্রধানমন্ত্রী দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য নিরলসভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ভোলার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে তা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং সম্পদকে কাজে লাগাতে ভোলা তথা দক্ষিণাঞ্চলকে শিল্পায়ন জোন হিসেবে গড়ে তোলার জন্য শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন।

ইতোমধ্যে ভোলায় সার কারখানারে জন্য মেগা প্রকল্প হাতে নেওয়া হয়ে জানিয়ে মন্ত্রী বলেন, তাছাড়া দেশের বৃহত্তম বন্দর চট্টগ্রামের পর ভোলা জেলাকে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির জন্য একটি সম্ভাবনাময় চালিকাশক্তি জেলা হিসেবে দেখা হচ্ছে। অলরেডি এখানে দেশের বড় বড় অনেক কোম্পানি তাদের ইন্ড্রাস্ট্রি করেছেন আরও অনেকেই করবেন।

শুক্রবার (২৬ জানুয়ারি ) ভোলা বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইনের উদ্বোধন কালে তিনি  এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ভোলা বিসিক শিল্পনগরীতে গ্যাস সংযোগ লাইনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে ভোলার ব্যবসায়ীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণ করা হলো। আশা করি এর মধ্য দিয়ে ভোলায় ব্যবসার নতুন দ্বার উন্মোচন হল। পাশাপাশি ভোলার বিসিক-কে আরও এক্সটেনশন করা সুযোগ রয়েছে। ১৯৫৭ সালে বঙ্গবন্ধুর হাত ধরে কুটির শিল্প বিকশিত হয়, আজ তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে বিস্তারলাভ করেছে। তাই ভোলার বিসিকে নারী উদ্যোক্তাদের প্লট দিয়ে তাদের কুটির শিল্পে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। আমার রাজনৈতিক গুরু তোফায়েল আহামেদের একান্ত প্রচেষ্টায় ভোলা আজ উন্নয়নের সম্ভাবনাময় একটি জেলায় রূপান্তরিত হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানপ্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
ভোক্তার কেনা পণ্যের মান নিশ্চিত করা রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব: শিল্পমন্ত্রী
চামড়া রফতানি ১০-১২ বিলিয়ন ডলারে উন্নীত করতে রোডম্যাপ হবে: শিল্পমন্ত্রী
ব্যবসা শুরুর সময় ১৪ দিনে নামিয়ে আনার উদ্যোগ
সর্বশেষ খবর
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ইতালিতে একসঙ্গে ৬ হাজার স্কুলে বোমা হামলার হুমকি, একই অবস্থা আরও দুই দেশে
ইতালিতে একসঙ্গে ৬ হাজার স্কুলে বোমা হামলার হুমকি, একই অবস্থা আরও দুই দেশে
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
দুই বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি, খেয়ে নিতে বললো ভালোমন্দ
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা