স্ত্রীকে ‘হত্যার পর’ পুলিশে ফোন দিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী

বরিশাল প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০২

বরিশালের বানারীপাড়া উপজেলার লবণসাড়া গ্রামে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হামলার ঘটনা ঘটলেও বিকালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায় শ্বশুরবাড়ির স্বজনরা।

নিহত বিথি সমাদ্দার লবণসাড়া গ্রামের মাদকাসক্ত সুমন রায়ের স্ত্রী। আটক সুমন বানারীপাড়া পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের সংসারে তিন বছরের একটি কন্যা সন্তান আছে। বিথি গোপালগঞ্জের কোটালীপাড়া বাসিন্দা বাসুদেব সমাদ্দারের মেয়ে।

নিহতের মামাতো ভাই সুব্রত মল্লিক জানিয়েছেন, পাঁচ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় সুমন শ্বশুরের কাছ থেকে টাকা আনতো। একপর্যায়ে টাকা দেওয়া বন্ধ করে দেয়া হলে বিথির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে সুমন।

সর্বশেষ আজ বেলা সাড়ে ১১টার দিকে মাদকের টাকা নিয়ে বিথির সঙ্গে বাগবিতণ্ডা হয় সুমনের। এক পর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সুমন ঘরে থাকা হাতুড়ি দিয়ে বিথির মাথায় এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এতে মাথার ভেতরের অংশ বের হয়ে যায়। এলাকাবাসী জড়ো হয়ে দরজায় ধাক্কাধাক্কি করে। এক পর্যায়ে দরজা খোলার পর প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেম্বার জাকির হোসেন জানিয়েছেন, প্রতিবেশীদের ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত বিথিকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে দেখেন। তাৎক্ষণিক পুলিশকে কল করে বিষয়টি জানান। এর আগে সুমন ত্রিপল নাইনে ফোন দিয়ে স্ত্রীকে হত্যার বিষয়টি জানান। সেখান থেকে বানারীপাড়া থানাকে জানালে পুলিশ এসে সুমনকে আটকে থানায় নিয়ে যায়।

বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সুমন ঘরে থাকা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাতে বিথিকে হত্যা করে। এরপর বিষয়টি ৯৯৯-এ কল দিয়ে জানায়। সেখান থেকে বানারীপাড়া থানাকে জানালে পুলিশ গিয়ে সুমনকে আটকে থানায় নিয়ে আসে। সে স্বীকার করেছে সে তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

/এফআর/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
অটোরিকশার চালক খুনের মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন