জাল ভোটে সহায়তা করায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ২০:৪১আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২০:৪১

পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে জালভোট প্রদানে সহায়তা করার অভিযোগে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বশির উদ্দিন ও পোলিং এজেন্ট নাহিদকে  সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এ দণ্ড দেন।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অটো গাড়ি মার্কার চেয়ারম্যান প্রার্থী এনামুল হক অপুর পক্ষে পক্ষপাতিত্ব করায় তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (৯ মার্চ) বিকাল ৩টার দিকে বাউফলে উপজেলার কেশবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বশির উদ্দিন চাঁদকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।

কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে অটোরিকশা প্রতীকের প্রার্থী এনামুল হক অপু সাত হাজার ৪৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আ. মালেক মিয়া  পেয়েছেন তিন হাজার ২৯০ ভোট। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ২৯০ জন। এর মধ্যে ১৩ হাজার ৭০ জন পুরুষ এবং ১২ হাজার ২২০ জন নারী ভোটার। ১২ হাজার ৫৬৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।

উল্লেখ, উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে গত ২৪ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে