টানা তৃতীয়বার মতিয়ার রহমান আমতলীর মেয়র নির্বাচিত

বরগুনা প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ২২:৩৬ আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২২:৩৬

বরগুনার আমতলী পৌরসভায় তৃতীয়বারের মতো মেয়র পদে মতিয়ার রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আমতলী পৌরসভার ৯ ওয়ার্ডের মোট ৯টি কেন্দ্রের ফলাফলে মোবাইল ফোন প্রতীকে মতিয়ার রহমান পেয়েছেন ছয় হাজার ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল আহসান (নান্নু) হ্যাঙ্গার প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৫৮৯ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দুই প্লাটুন বিজিবিসহ আনসার, র‌্যাব ও পুলিশের পর্যাপ্ত সদস্য দায়িত্ব পালনের করেছেন। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে।

/এফআর/
সম্পর্কিত
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
চাষকৃত জমিতে ট্রাক্টর চালিয়ে দখলের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার অনুষ্ঠানের সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব